0

কবিতা - ইন্দ্রাণী সরকার

Posted in




















সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদিন
নির্জনতার কোন নিখুঁত প্রহরে
জোছনা প্লাবিত এক রাতের গায়ে
লিখে দেব তোমার নাম মৃদু ভালোবাসায় ।

চাঁদের মুগ্ধ রূপালি আলোয় একরাশ
শুভ্র ফুলের পাপড়িতে গেঁথে নেব
মনের যত ভাবনার সমাহারের আলেখ্য
এক অনবদ্য সুরেলা মূর্ছনার গভীরতায় ।

মোহিত যত তারা, অবসাদগ্রস্থ মেঘেরা
অবাক হয়ে দেখে নেবে এ সমাহিত প্রেম,
পৃথিবীর মানুষ স্বর্নাক্ষরে লিখে রাখবে
সে অমর প্রেমের কথা স্বরলিপির ব্যঞ্জনায় ।

0 comments: