ঋতু ম্যাডামের রান্নাঘর থেকে - মৈত্রেয়ী চক্রবর্তী
Posted in ঋতু ম্যাডামের রান্নাঘর থেকেকুলপি বরফ
গরমের দিনে অত্যন্ত সহজে বানিয়ে ফেলা যায় এই কুলপি বা কুলফি বরফ। এবং চিনি বা গুড় ছাড়াই। উপকরণ হলো দুধ, দু'তিন ধরণের বাদাম, ছোট এলাচ, জাফরান ও খেজুর।
প্রথমে পরিমান মতো দুধ আধঘণ্টা ফুটিয়ে ঘন করে জুড়োতে দিতে হবে। দশ বারোটা জাফরানের সুতো ওই ফুটোনো দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কিছু পরিমান পেস্তা বাদাম, কাজু বাদাম ও ছোট এলাচ একসাতে গুঁড়ো করে নিতে হবে। আর বেশ কটা মিষ্টি খেজুর বীজ ছাড়িয়ে সামান্য দুধ দিয়ে, চটকে নরম করে ক্কাথ বানিয়ে নিতে হবে। দুধের ওপরের সর সরিয়ে নিয়ে, মোটামুটি জুড়িয়ে আসা দুধে ওই বাদাম গুঁড়ো, ভিজিয়ে রাখা জাফরানের সুতো, খেজুরের ক্কাথ সব এক একে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজে ভরে ঘণ্টা পাঁচেক পর বের করলেই ঘরোয়া কুলপি বরফ খাওয়া যাবে।
কুলপির ছাঁচ বা আইসক্রিমের কাঠি না থাকলেও অসুবিধা নেই। ছোট সাইজের গেলাসে ভরে ঠান্ডা করলেও সুন্দর কুলপি বরফ পাওয়া যাবে;(আমি সেভাবেই বানিয়েছি)। বাদাম গুঁড়ো করবার সময়ে, আমন্ড বাদামও মেশানো যেতে পারে। পরিবেশনের সময়ে, ওপর দিয়ে পেস্তা কুচি জাফরানের সুতো ছড়িয়ে দেওয়া যেতে পারে।









.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


