সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়সময়টা উৎসবের। যে শব্দটি উচ্চারণের মধ্যে এক হওয়ার একটি অভ্রান্ত বার্তা থাকে। থাকে এক স্বতঃস্ফূর্ত আনন্দ উদ্যাপনের ইঙ্গিত। কিন্তু কোনও কারণে যদি পরিবেশ হয়ে ওঠে বিপদজনক, সম্পর্কগুলি আক্রান্ত হয় চোরা বিশ্বাসহীনতায়, উৎসবের বাতাবরণে কি অনুপ্রবেশ ঘটে না অবাঞ্ছিত উপাদানের?
গত কয়েকমাসে দেশের পরিস্থিতি যেমন, স্বাধীনতার পরবর্তী আশি বছরে এমন ঘটনাবলীর সম্মুখীন সম্ভবত এদেশের মানুষকে এর আগে হতে হয়নি। তরুণ সমাজের মধ্যে ক্ষোভের উদগীরণ মানুষ এর আগেও দেখেছে। একথাও অত্যুক্তি হবে না যে তারুণ্যই দুনিয়া কাঁপানো সব বিপ্লবের আঁতুর ঘর। তবুও সমস্ত সার্থক আন্দোলনের থাকে একটি কক্ষপথ। অনেক মূল্যের বিনিময়ে চিনে নিতে হয় সেটিকে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যা নিতান্তই জরুরি। বাঁধনছেঁড়া উজ্জ্বল মুখগুলির কাছে আমাদের প্রত্যাশা এইটুকুই যে তাদের মেধার আলোয় আলোকিত হয়ে উঠবে সেই পথটি।
সুস্থ থাকুন। দায়বদ্ধ থাকুন।
শারদীয় শুভেচ্ছা ।










