0

ঋতু ম্যাডামের রান্নাঘর থেকে - মৈত্রেয়ী চক্রবর্তী

Posted in




















লুচির পায়েস

উপকরণ ::: লুচি, দুধ, চিনি / পাটালি গুড়, ছোট এলাচ, কিশমিশ।

পদ্ধতি ::: প্রথমে বেশ পরিমান লুচি ভেজে নিতে হবে। লুচি, প্রমান সাইজের ভেজে টুকরো করে নেওয়া যেতে পারে, বা ছোট ছোট সাইজের লুচি বানানো যেতে পারে। অথবা বাসি লুচি টুকরো করে নিয়েও বানানো যেতে পারে। ছোট এলাচ, চিনি দিয়ে, দুধ ফুটিয়ে বেশ গাঢ় করতে হবে। এরপর লুচিগুলি দিয়ে আবার ফুটিয়ে নামিয়েনিয়ে ধুয়ে রাখা কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন।

যদি পাটালি গুড় ব‍্যবহার করা হয়, তাহলে দুধ গাঢ় হলে তারপর পাটালি দিতে হবে। সেক্ষেত্রে ছোট এলাচ বা চিনি কোনোটাই প্রয়োজন নেই। কিশমিশ ব‍্যবহার একেবারেই ঐচ্ছিক।






0 comments: