0

কবিতা - ইন্দ্রাণী সরকার

Posted in





রাতে পাতার খসখসানির শব্দ
আমার চলার পথের মিতালী হয়।
নদীর জলে চাঁদের স্নিগ্ধ ছায়া
ঢেউয়ের সাথে ওঠানামা করে।
চুল উড়তে থাকে খেয়ালি বাতাসে,
অজানা কোনো ফুলের মৃদু গন্ধ
আমায় আবেশে ভরিয়ে রাখে।
জোনাকির আলো ছুঁয়ে থাকি
আঁধারের প্রতিবিম্ব হয় দীর্ঘায়িত।
নির্জন এই বিমুগ্ধ রাতের নীরবতায়
প্রেমিকের চুম্বনও মিথ্যে হয়ে যায়।

0 comments: