ঋতু ম্যাডামের রান্নাঘর থেকে - মৈত্রেয়ী চক্রবর্তী
Posted in ঋতু ম্যাডামের রান্নাঘর থেকেদই বেগুন
উপকরণ ::: বেগুন, সর্ষে, কারিপাতা, শুকনো লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচি, হিং, সামান্য ধনে-জিরে গুঁড়ো, দই, নুন, হলুদ, চিনি, ময়দা, তেল।
পদ্ধতি::: বেগুন নিজের পছন্দ মতো কেটে নুন, হলুদ,দিয়ে ম্যারিনেট করে ডুবো তেলে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। অন্য একটা পাত্রে সামান্য পরিমান তেল দিয়ে গরম হলে সর্ষে, শুকনো লঙ্কা, কারিপাতা, হিং ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ, ধনে-জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজার বেশ সুগন্ধ বের হলে ফেটিয়ে রাখা দইটা দিয়ে তারপর ভাজা বেগুনগুলো দিয়ে খোলা পাত্রে রান্না করতে হবে। সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন।
দইটা সামান্য নুন, চিনি, হলুদ , কিছুটা জল দিয়ে ফেটিয়ে রাখতে হবে। দই যদি রুম টেম্পারেচারে এনে রান্নায় ব্যবহার করা হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। জল যদি গরম থাকে তাহলে দই সহজে রুম টেম্পারেচারে চলে আসে।
ছোটো সাইজের বেগুন হলে বোঁটা অক্ষত রেখে চার ফালা করে নিয়ে রান্না করা যেতে পারে। বড় সাইজের বেগুন ডুমো ডুমো করে, চাক চাক করে , বা D এর মতো করে কেটেও রান্না করা যেতে পারে। হিংএর গন্ধ অপছন্দ হলে, সামান্য মেথি গুঁড়ো ফোড়ন দেওয়া যেতে পারে। এতে পোস্ত বাটা, পেঁয়াজের সাথে রসুন, আদাও দেওয়া যেতে পারে। ডুবো তেলে ভাজলে বেগুন তেল টানবে না। তবে, তেল খুব ভালো গরম হতে হবে এবং দ্রুত ভেজে তুলতে হবে।

.jpeg)


0 comments: