কবিতা - ধৃতিরূপা দাস
১
শবরের প্রেম পেল ব্রহ্মবস্তু—
না-পোড়া কৃষ্ণের হৃদয়
তাই বুকে নিয়ে জগন্নাথ
পাণ্ডাদের ভুঁড়ির আড়ালে
পড়ে আছে… পড়ে আছে…
—ভাবতে ভাবতে
শবরের বুক পেল প্রেম
আবার
আবার
২
জিতু মুন্ডার গল্পে ধ্বজার রং
বদলে বদলে যায়।
ভয়ে জল, জলে ভয়
বেড়ে ওঠে।
ছেলেকে চেনাতে পারি না ঢেউয়ের দিক।
অথচ লবণ টেনে নিয়ে যায় তাকে…
ভয়ে ফুলে ওঠে কম-পুঁজি-মা'র পেট।
স্বপ্নে মরে মা
ফুঁপিয়ে ওঠে সে ছেলে



0 comments: