কবিতা - অমিতাভ মুখোপাধ্যায়
Posted in কবিতাদীপিকা আলতা রঙের মাসকারা ছাড়া,
অন্য এক মেয়ে, দয়াহীন যুবতী সে।
তার কালো চোখের কৃষ্ণতারায় লুকিয়ে রাখে—
প্রেমহীন ভালোবাসা।
প্রেমহীন ভালোবাসা।
দীপিকার ভালোবাসা ছিল, ওই দলছুট যুবকের সাথে—
তৃতীয় রেল লাইনের মতো।
তৃতীয় রেল লাইনের মতো।
দীপিকার নাকে আসতো শুকনো মাংসের গন্ধ—
শরীরের স্পর্শে,
শরীরের স্পর্শে,
রেল লাইনের একাকী বিষে।
ক্যাফেটেরিয়ায় একাই দীপিকা—
উন্মুক্ত সাদা জঙ্ঘার প্রদর্শনে।
উন্মুক্ত সাদা জঙ্ঘার প্রদর্শনে।
করুণা, প্রেম কালো পাথরের জন্য—
বেতালে কুণ্ডলী পাথরের মতো
নিজেকে পাকিয়ে,
অপ্রেমে আঘাত করেছিল ওই যুবককে।
বেতালে কুণ্ডলী পাথরের মতো
নিজেকে পাকিয়ে,
অপ্রেমে আঘাত করেছিল ওই যুবককে।
তৃতীয় রেল একাকী সাক্ষী থাকে।



0 comments: