0

কবিতা - অমিতাভ মুখার্জি

Posted in






রাত বেড়ে যায়—

চার চারটে অ্যাবরশন দুবছরে

পেরিয়ে এসেছে রাখী—

রাত ভারী হয়ে যায় ওর চোখে

এমন স্মরণ করা রাত্রি দেখেনি দুবছরে—

মনে করার মতো আসক্তি জেগে

ওঠে জ্বর-ঘুমে—

চুম্বনের উপঢৌকনে পূর্ণ হয় ঠোঁটে

চোখের নিচে ভালোবাসার স্পর্শ, শ্বেতকরবীর—

কোথা থেকে পেলে এত গভীর-ঘুম—

আষাঢ়ের একঘেয়ে বৃষ্টিতে, ভালোবাসার ইনফারেডে—

আরেক এক অ্যাবরশনের জন্য—

ক্লোরফেনের গন্ধ মেখে

নির্লিপ্তের মতো শুয়ে থাকে অভিমানী রাগে--

শুদ্ধতা আসে স্থানীয় বাতাসে

ক্রমাগত তার রূপের ছটা বাড়ে জ্বর-ঘুমে—

স্মরণ করার মতো রেশ অবশিষ্ট থাকে অনুভবে—

থাকে সংশ্লিষ্ট বেদনা

রাখীর আরেক এক অ্যাবরশনে।

0 comments: