Next
Previous
0

ঋতু ম্যাডামের রান্নাঘর থেকে - মৈত্রেয়ী চক্রবর্তী

Posted in








ফাঁকিবাজী ফিশ ফ্রাই

যেকোনো নরম মাছের ফিলেকে নুন, লেবুর রস, আদার রস, একটা ডিম, সামান‍্য বেসন দিয়ে ম‍্যারিনেট করে রাখতে হবে। ঘণ্টা খানেক পর সুজি আর গোলমরিচ গুড়োর শুকনো মিশ্রণে মাছের টুকরোগুলি চেপে চেপে এপিঠ ওপিঠ করে নিয়ে, গরম তেলে ভেজে তোলা। ঝাল সস সহযোগে পরিবেশন।

পেঁয়াজ বা রসুনের রসও দেওয়া যেতে পারে ম‍্যারিনেশনে।