সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়এখন মধ্যরাত পেরিয়েছে। তার অর্থ ২০ - র গণ্ডি ছাড়িয়ে আমরা ২১ তারিখে প্রবেশ করেছি। স্বাধীনতা দিবস হিসাবে আমরা যে দিনটি পালন করে থাকি, ১৯৪৭ সালের সেই ১৫ আগস্ট নির্ধারিত হওয়ার প্রায় দু'মাস আগে ঘটে গিয়েছিল একটি অতি নাটকীয় ঘটনা।
১৯৪৭ - এর ২০ জুন এক ভোটাভুটির মাধ্যমে, ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে বিভাজন হয়েছিল বঙ্গভূমির। তৈরি হয়েছিল 'পশ্চিমবঙ্গ' নামে স্বাধীন ভারতের এক অঙ্গরাজ্য আর অপরদিকে সুজলা সুফলা এই অঞ্চলের পূর্বদিকটি চলে গিয়েছিল পাকিস্তানে। জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তানের।
এ তো ইতিহাস। এবং বিস্মৃতপ্রায়। কী এমন ঘটল যে এই দিনটির তাৎপর্য হঠাৎ বেড়ে গেল? একটি নির্বাচনের অবশ্যম্ভাবী প্রক্রিয়া হিসাবে নতুন এক রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই কি অকস্মাৎ প্রচারের জোরালো আলো এসে পড়ল এই দিনটিতে? সে এমনই আলো, যাতে চোখ তো ধাঁধিয়ে যায়ই, বিচারবুদ্ধি, ইতিহাস-চেতনা সবই তালগোল পাকিয়ে যায়। আশ্চর্য!
আপন মনের মাধুরী মিশায়ে এমন বকচ্ছপ রচনা না করলেই কি নয়?
সুস্থ থাকুন। জাগ্রত থাকুন।
শুভেচ্ছা নিরন্তর!



0 comments: