নাটক - বিশ্বজিৎ চন্দ
Posted in নাটকবাড়িতে আশা দিদি গেছেন এক পুরুষ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে।
আশা দি (গেটের বাইরে থেকে): বাড়িতে কেউ আছেন? একটু দরজা টা খুলুন।
সনাতন বাবু (বাড়ির ভেতর থেকে): কে এ এ?
আশা দি: আমি মঞ্জু, এখানকার আশা ওয়ার্কার, ভেতরে গিয়ে সব বলছি, একটু খুলুন না।
সনাতন বাবু: (আঁতকে উঠে) আপনি আশা করেন কি করে যে আপনি বললেই আমি খুলে ফেলবো!?
আশা দি: (মৃদু গলায়) আচ্ছা পাবলিক, (স্বাভাবিক কণ্ঠে) আরে আমি আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছি, দরজা টা খুলতে বলছি।
সনাতন বাবু: তাই বলুন, আমি ভাবলাম.......(উঠে দরজা খুলে দেন, আশা দি ঘরের ভেতর ঢুকলেন)
আশা দি: আপনার প্রেসার টা একটু মাপতাম। চাদর টা যদি একটু খোলেন।
সনাতন বাবু: দেখুন,আপনি তখন থেকে কিন্তু কু ইঙ্গিত করে চলেছেন! আমি একা পুরুষ মানুষ এটা মাথায় রাখবেন।
আশা দি: আমি আপনার মানে আপনার রক্তের চাপ টা মাপতে এসেছি।
সনাতন বাবু: (রাগলে ইংরিজি বলেন) ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, এমনকি আমার প্যান্ট্রি আমি নিজে সামলাই। না ছুঁয়ে মাপতে পারেন মাপুন।
ঘটনা চক্রে সনাতন বাবু একদিন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তাঁর ছোট বেলার সাধ ছিল। মুখ্যমন্ত্রী হওয়া ইস্তক তিনি খোল নলচে বদলে দিলেন প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার।
এখন আশা দিদি দের পাশাপাশি আশা দাদা হয়েছে। পুরুষের জন্য পুরুষ, মহিলার জন্য মহিলা আর বাদ বাকিদের জন্য LGBTQ এ আকার তালব্য শ এ আকার আশা ধাই।
তেমনই এক রবিবারের সকালে। ছেলে ছোকরার দল মাঠে খেলছিল, হঠাৎ মাইকিং.......
চলে আসুন চলে আসুন চলে আসুন। আর নয় শূন্য থেকে পাঁচ, যার যেমন ছাঁচ, চলে আসুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। সূচী ভেদ্য যন্ত্রণা নেই, জিন্দেগীর দুটি বুন্দের গাল ফোঁটা নেই, এ টীকায় কোনো কষ্ট নেই, এগিয়ে দিন কপাল, দুই ভ্রু মধ্যে লাগিয়ে নিন টিকা, সনাতন সরকার নিয়েছে আপনার জীবনের ঠিকা।
সবাই দল বেঁধে ছুটেছে টিকা লাগাতে, এর আগের গত পরশুর সরকার শুধু সিঁদুর আর পাঁঠা বলির রক্তের টিকা অ্যালাও করতো, আর কোনো জনস্বাস্থ্যের উপযোগী টিকা তারা কোনোদিন দেয়নি।
৩৪ বছরের বিধবা কপালে বেটে দেওয়া হলো মেটে রং, এরা এতদিন পরম্পরার সেন ডাক্তার কে দেখাতে দেয়নি, হাঁড়ি কাঠের সামনে কান ধরে টেনে আনলেই মাথা সরিয়ে দিতো লোকে! এখন অবিশ্যি শুধু মাথা ঢুকিয়ে যূপকাষ্ঠের ছিটকিনি লাগিয়ে দাগী করে ছেড়ে দেওয়া, কোতোল করলেই আবার চারদিকে বুক স্ট্যালিনিও রং ছড়িয়ে পড়ে কিনা।
হরিহর সর্বজয়া অপু কে নিয়ে নিশ্চিন্দিপুর ছাড়ার পর বাদ বাকিরাও গ্রাম ছেড়ে চলে গেছে কাশীর উদ্দেশ্যে, ওখানে পুরোটাই রাগ যোগ। আর এখানে একটানা রবিশঙ্কর বাজিয়ে চলেছেন "তিলক" কামোদ......আরোহণ টা মনে হয়....স র ম প ন র্স
(পর্দা নেমে আসে দর্শকের রড কোষে)
লোকে নাটক দেখে ফেরার পথে দেখতে পেলো কয়েকজন লোক থার্মোকলের বাক্সে টীকা নিয়ে ঘুরছে, ভ্রাম্যমাণ ব্যবস্থা, কোই ছুট না যায়ে, জোর করে হিন্দি বলতে গিয়ে তারা লে লিজিয়ের জায়গায় বলে ফেলছে.....লে নিন লে নিন


0 comments: