পনির পরোটা
এটি একেবারেই আমার নিজস্ব পদ্ধতি।
উপকরণ :: পনির, পেঁয়াজ কুচি, আদা কুচি, নুন, জিরে-ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আটা মাখা। ভাজার জন্য শাদা তেল।
পদ্ধতি :: আটা মেখে, ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট কুড়ি। ওই সময়ে পনিরের পুরটা বানিয়ে নিতে হবে। পনির কুড়িয়ে নিতে হবে। সামান্য তেল গরম করে, পেঁয়াজ কুচি, আদা কুচি, নুন, জিরে-ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু হাল্কা ভেজে নিয়ে ওই কুড়িয়ে রাখা পনিরের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এরপর, রুটি বেলে তাতে ওই পুর ছড়িয়ে দিয়ে, ওপর দিয়ে আরেকটা রুটি চাপা দিয়ে, কিনারটা পুলি পিঠের মতো করে মুড়িয়ে নিতে হবে। এরপর ভেজে নিলেই পনির পরোটা তৈরী।
পরোটাগুলো কিন্তু একটু হাই হিটে ভাজলে হবে। পুর ছড়ানোর আগে এবং পুরের ওপরে আরেকটা রুটি চাপা দেওয়ার আগে সামান্য করে আটা ছড়িয়ে নিলে গোল গোল করে ফুলে উঠবে পরোটা। রুটি পাতলা করে বেলাই ভালো, নাহলে ভেতরে কাঁচা ভাব থাকবে। পেঁয়াজ, আদা মিহি করে কুচোতে হবে, অথবা বেটে নিয়েও ব্যবহার করা যেতে পারে।

.jpeg)
No comments:
Post a Comment