এইমাত্র খবর পাওয়া গেল
সামনের নদীটিকে কেউ খুন করে গেছে
লোকটাকে পাওয়া যাচ্ছে না
কিন্তু একটা ডিনামাইটের শব্দ শোনা গেছে
সামনে যাওয়ার প্রশ্নই ওঠে না
অবিরাম জলস্রোতের উড়ানে
ধ্বস নামছে পাহাড়ের গা বেয়ে
অলকানন্দা নদীতে পাথরের টুকরোগুলো
জড়ো হয়ে ফুঁসছে
মহাকালের ধ্যান ভাঙল
দুর্যোগ শুরু হওয়ার আগেই খুনিটাকে ধরতে হবে
মহামন্ত্রী ঠিক সময়ে হাল ধরে বললেন
দেশ এগোচ্ছে !
ভিটে মাটি ছেড়ে ক্ষিদে নিয়ে তখন....
মুলবাসী মানুষেরা ভোটের লাইনে
সংবাদ শিরোনামে আর বিনোদনশিল্পীর ছবিতে
রাজা আর রাণী ' র ছবি
মন্দিরের দেয়ালে একটি বন তুলসী গাছের ইমেজ...
দেবতার চরণে ঠাঁই পাবে বলে
দেবদাসিগণ নৈবেদ্য ও ফুলের মালা হাতে
উপবিষ্ট সন্মুখ চাতালে
ব্রাহ্মণ পূজারী জলদ গম্ভীর কণ্ঠে
মন্ত্র উচ্চারণের ভঙ্গিমায় বললেন
সবই মায়া !

হ্যাঁ সবই মায়া।এই নন-বায়োলজিক্যাল বিশ্বগরুর দৌলতে সবই মায়া, অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা রোজগার বাদেই
ReplyDelete